‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’ গানের কণ্ঠশিল্পী খালিদ আর নেই

১৮ মার্চ ২০২৪, ০৯:০৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
খালিদ

খালিদ © সংগৃহীত

যদি হিমালয় হয়ে দুঃখ আসেসহ অনেক জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। সোমবার (১৮ মার্চ) রাত ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

খালিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ডশিল্পী ঈশা খান দূরে।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতসহ শোবিজ অঙ্গনে।

‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’— এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ।

যার গান একসময় পাড়া-মহল্লার বিভিন্ন শ্রোতাদের মুখে মুখে থাকতো, বাজত বিপণিবিতানসহ বিভিন্ন দোকানে। তাকে আশির দশকে মানুষ চিনতো ‘চাইম’ ব্যান্ডের খালিদ নামে।

গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে চাইম ব্যান্ডে যোগ দেন তিনি।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬