৯৬তম অস্কার: সেরা অভিনেতার পুরস্কার জিতলেন কিলিয়ান মারফি

১১ মার্চ ২০২৪, ০৯:২৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
 সেরা অভিনেতার পুরস্কার জিতলেন মারফি

সেরা অভিনেতার পুরস্কার জিতলেন মারফি © সংগৃহীত

৯৬ তম অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে কিলিয়ান মারফির হাতে। গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ছিল ‘ওপেনহেইমার’। ‘ওপেনহাইমার’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার প্রথম অস্কার এবং তিনিই প্রথম আইরিশ অভিনেতা যিনি এই পুরস্কার জিতেছেন। অস্কারের আগে চলতি বছরের অন্যান্য পুরস্কার আসরেও বাজিমাত করেছেন তিনি।

বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোরে  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।

‘ওপেনহাইমার’  ছবিতে ‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ‘ওপেনহাইমারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি হয়েছে এই ছবি। 

সিনেমায় তিনি অভিনয় করেন জে রবার্ট ওপেনহাইমারের চরিত্রে যিনি ছিলেন আমেরিকার একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ম্যানহাটন প্রকল্পের লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরির পরিচালক এবং তাকে বলা হয়ে থাকে পারমাণবিক বোমার জনক। সিনেমায় নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেন কিলিয়ান মারফি।

অস্কার পাওয়ার পর কিলিয়ান মার্ফি। এএফপি

২০২৩ সালের ২১ জুলায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিলো ছবিটি। বক্স অফিসে দর্শক ও সমালোচকদের প্রশংসার পাশাপাশি মারফির অভিনয় নজর কারে সবার।

ব্র্যাডলি ক্রুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন), পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস) ও জাফ্রি রাইট-এর (আমেরিকান ফিকশন) সাথে লড়াই করে এই পুরস্কার জিতেছেন কিলিয়ান। যদিও কিলিয়ান মার্ফিই যে অস্কার জিতবেন, তা আগেই অনুমান করা হয়েছিল।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬