বাবা হারালেন চিত্রনায়িকা পপি

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
বাবা হারলেন চিত্রনায়িকা পপি

বাবা হারলেন চিত্রনায়িকা পপি © সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। অনেক হিট সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। মান্না, রিয়াজ, অমিত হাসান, শাকিল খানসহ অনেক অভিনেতার বিপরীতে কাজ করেছেন। তবে এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা পপির বাবা আমির হোসেন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে না ফেরার দেশে চলে গেছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছে পপির পারিবারিক একটি সূত্র।

জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।

ঢালিউডের নন্দিত এই নায়িকা অসংখ্য সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। একাধিকবার জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন পপি। 

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close