হলিউডে পা রাখছেন ওবামাকন্যা, বাদ দিলেন বাবার নামের পদবি

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
বারাক ওবামা ও মালিয়া

বারাক ওবামা ও মালিয়া © সংগৃহীত

দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে যুক্ত আছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে মালিয়া। এবার তিনি পা রাখছেন যাচ্ছেন হলিউডে। তবে এবার পরিচালক হিসেবে হলিউডে অভিষেক হতে যাচ্ছে মালিয়ার। শুধু তাই নয়, এ কারণে নিজের নাম থেকে ওবামা পদবিও বাদ দিয়ে দিয়েছেন তরুণ এই নির্মাতা।

মালিয়া বারাক ওবামা ও মিশেল ওবামার বড় মেয়ে। হলিউডে নিজের পরিচালনা ক্যারিয়ারের জন্য সম্প্রতি তার বিখ্যাত পারিবারিক পদবি ত্যাগ করেছেন তিনি। গত বছরের জানুয়ারিতেই নিজের পদবি ওবামা তুলে নিয়েছেন হার্ভার্ড গ্র্যাজুয়েট মালিয়া। নির্মাতা সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট ইন ইউটা’র প্রদর্শনের আগে নতুন নামটি শেয়ার করেন।

জানা গেছে, সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের মেয়ের নতুন নাম হলো মালিয়া অ্যান। সানড্যান্স ইনস্টিটিউটের মিট দি আর্টিস্ট স্পটলাইট ভিডিওতে এই নামই দেওয়া হয়েছে। হলিউডে পা রাখার আগে, এইচবিওর ড্রামা সিরিজ ‘গার্লস’ এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেছেন মালিয়া। এ ছাড়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’—এ স্টাফ রাইটার হিসেবেও কাজ করেছেন ওবামার মেয়ে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬