বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন মাহিয়া মাহি

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
মাহিয়া মাহি

মাহিয়া মাহি © সংগৃহীত

সংসার জীবন ভালো যাচ্ছে না বলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার। বিষয়টি শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় জানিয়েছে মাহি নিজেই।  

এরই মধ্যে তারা আলাদা থাকা শুরু করেছেন বলে জানান বড়পর্দার এই নায়িকা। ৮ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করবো।

তিনি আরও বলেন, আমি কখনও ভাবিনি যে এসব বিষয় আপনাদের বলতে হবে। তবে আমার মনে হয়েছে আমাদের নিজেদের জন্যেই সবার এই সম্পর্কে জানা উচিত। আমি আর রাকিব খুব ভালো আন্ডারইস্ট্যান্ডিং থেকেই আমরা বিয়ে করেছিলাম। আমরা খুব ভালোও ছিলাম। তবে জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমরা আসলে দুজন দুজনের জন্য না।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে পুত্র সন্তান ফারিশ রয়েছে। তারও আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ এর ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬