মিঠুন চক্রবর্তীর ব্রেন স্ট্রোক

১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী © আনন্দবাজার

বুকে ব্যথা ও ব্রেন স্ট্রোক করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে অসুস্থ বোধ করেন অভিনেতা। প্রাথমিকভাবে তার এমআরআই করা হয়েছে। আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

হিন্দুস্তান টাইমস বলছে, ব্রেন স্ট্রোক হয়েছে মিঠুনের। তার অবস্থা গুরুতর। বুকে ব্যাথাও আছে। অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

গত বছর পুজোয় তাঁর ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সে ছবি প্রশংসা কুড়োয় দর্শক মহলে। এবার নতুন একটি ছবির কাজে হাত দিয়েছেন। তার মধ্যেই ঘটে গেল এ বিপত্তি।

আরো পড়ুন: গভীর রাতে হাসপাতালে ভর্তি অভিনেত্রী নুসরাত ফারিয়া

জানুয়ারি মাসের শেষে শুরু হয় ‘শাস্ত্রী’ ছবির শুটিং। এ ছবির মাধ্যমে ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি। মিঠুন-দেবশ্রী ছবির মূল আকর্ষণ। পাশাপাশি এক ঝাঁক তারকা রয়েছেন ছবিতে।

সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক ও অম্বরীশ ভট্টাচার্য আছেন। চলতি বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা পথিকৃৎ বসু পরিচালিত ‘শাস্ত্রী’।

সৌদি আরব ম্যাচের আগে দুঃসংবাদ দিলেন ইয়ামাল
  • ২০ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক, ফিফার কাছে অভিযোগ আ…
  • ২০ জুন ২০২৬
আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে দুই জেলায়
  • ২০ জুন ২০২৬
চোট পেয়ে মাঠ ছাড়লেন রাফিনিয়া
  • ২০ জুন ২০২৬
অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা, স্বামী ও সৎ বাবা কারাগারে
  • ২০ জুন ২০২৬
রাজধানীতে আ.লীগ-যুবলীগের ঝটিকা মিছিল, লঞ্চ থেকে দুই নেতা গ্…
  • ২০ জুন ২০২৬