গভীর রাতে হাসপাতালে ভর্তি অভিনেত্রী নুসরাত ফারিয়া

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM

© সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর মা পারভিন আক্তার। বর্তমানে হাসপাতালেই ভর্তি রয়েছেন নায়িকা।

মেয়ের অসুস্থতা নিয়ে মা পারভিন আক্তার জানান, ‘ফারিয়া গত কয়েকদিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিল। কোনোকিছু খেতে চাচ্ছিল না, খুব মাথা ব্যাথা করছিল। গতকাল বিকেল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপরে তাৎক্ষণিক ফারিয়াকে বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই।’ 
 
জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। এরপর চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দিলে কিছুটা সুস্থ বোধ করেন।
 
নুসরাত ফারিয়া মাজহার একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। ঢালিউড ও টালিউডে বেশিরভাগ চলচ্চিত্রে কাজ করেন অভিনেত্রী। 

সংসদে জ্বালানি তেল মজুদের তথ্য জানালেন মন্ত্রী, অসৎ ব্যবসায…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে শেষ হলো প্রচারণা, ভোটগ্রহণ ৯ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগ হত্যা, চার দিন পর মামলা
  • ০৭ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে প্রাণ গেল আম্পায়ারের
  • ০৭ এপ্রিল ২০২৬
close