মাসুদ রানা হয়ে আসছেন অনন্ত জলিল

০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM

প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের ‘অপারেশন চিতা’ নামের উপন্যাস অবলম্বনে ‘চিতা’ নামের একটি সিনেমা নির্মিত হবে। কিছুদিন আগেই এমন ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

বড় চমক থাকবে বলে প্রথমে ছবির নায়ক-নায়িকা কে হবেন, সেটা খোলসা না করলে বুধবার (৩১ জানুয়ারি) জানা গেল সেই চমকের নাম অনন্ত জলিল! সঙ্গে বরাবরের মতোই থাকছেন স্ত্রী বর্ষা। আর সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন আব্দুল আজিজ নিজেই।

জাজের প্রযোজনায় ‘চিতা’ সিনেমাটি পরিচালনা করবেন জাজ কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। এ সিনেমার শুটিং শুরু হবে আগামী মে মাসে। শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে।

মূলত মিয়ানমারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি। তবে বর্তমান পরিস্থিতিতে দেশটিতে শুটিং করা সম্ভব নয়। তাই শুটিংয়ের জন্য এই দেশগুলোকে বেছে নেওয়া হয়েছে।

এর আগে কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমাটি।

আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক, ফিফার কাছে অভিযোগ আ…
  • ২০ জুন ২০২৬
আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে দুই জেলায়
  • ২০ জুন ২০২৬
চোট পেয়ে মাঠ ছাড়লেন রাফিনিয়া
  • ২০ জুন ২০২৬
অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা, স্বামী ও সৎ বাবা কারাগারে
  • ২০ জুন ২০২৬
রাজধানীতে আ.লীগ-যুবলীগের ঝটিকা মিছিল, লঞ্চ থেকে দুই নেতা গ্…
  • ২০ জুন ২০২৬
হাইতির বিপক্ষে প্রথমার্ধে গোল উৎসবে ব্রাজিল
  • ২০ জুন ২০২৬