বিয়ে করলেন অভিনেত্রী স্বাগতা, বর লন্ডনপ্রবাসী

২৬ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
স্বামী হাসান আজাদের সঙ্গে স্বাগতা

স্বামী হাসান আজাদের সঙ্গে স্বাগতা © সংগৃহীত

বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জিনাত শানু স্বাগতা। তার বন্ধু ও প্রেমিক লন্ডনপ্রবাসী হাসান আজাদকে বিয়ে করেন তিনি। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে তাদের বিয়ে হয়। হাসান আজাদ গান লেখা, সুর করার পাশাপাশি মিউজিক কম্পোজ করেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাগতা। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বাগতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে দীর্ঘ ৭ বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন স্বাগতা। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর বিচ্ছেদ হয় তাদের।

স্বাগতা জানান, তার স্বামী একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। সংগীত জগতের সঙ্গে জড়িত তিনি। ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

স্বাগতা আরও বলেন, গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সাথে রাজধানীর একটি ক্লাবে যান তিনি। সেখানেই হাসান আজাদের সাথে পরিচয় হয় তার। পরিচয়ের পর অনেকদিন দেখা হয়নি তাদের। তবে নভেম্বরে আবার তাদের দেখা হয়। সে সময় হাসান আজাদ আমাকে (স্বাগতা) বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন তিনি আমাকে পছন্দ করেন। এরপরেই কথা বলে আমরা সিদ্ধান্ত নেই একসাথে হওয়ার।

ট্যাগ: বিনোদন
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬