আইসিইউতে ফারুকী, দোয়া চাইলেন তিশা

২৩ জানুয়ারি ২০২৪, ০১:২৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
ফারুকী ও তিশা

ফারুকী ও তিশা © ফাইল ছবি

ব্রেইন স্ট্রোক নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বর্তমানে নিউরো ইনটেনসিভ কেয়ার ইউনিট ভর্তি আছেন। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ফারুকীর জন্য দোয়া প্রার্থনা করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ১টায় দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এসব কথা জানান।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বললো এনজিওগ্রাম করতে হবে, তাই করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। এখন নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে। সবাই মোস্তফা সরওয়া ফারুকীর জন্য দোয়া করবেন।’’

এদিকে, এ তারকা দম্পতির মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে এ বছর মুক্তি পেয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। সিনেমার গল্পে এই দম্পতিকে দেখা যায় মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরের ঘটনা। 

২০১০ সালের ১৬ জুলাই রাজধানীর একটি হোটেলে এই তারকা-দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের প্রায় ১১ বছর ছয় মাস পরে ২০২২ সালের ৫ জানুয়ারি কন্যাসন্তানের বাবা-মা হন এই তারকা দম্পতি। ফারুকী-তিশার মেয়ের নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।

দেশের মিডিয়া অঙ্গনের এই জনপ্রিয় দম্পতি একসঙ্গে একই ছাদের নিচে ১২ বছর কাটিয়ে দিয়েছেন। এখনও তাদের মধ্যেকার খুনসুটি, বোঝাপড়া ভক্তদের মুগ্ধ করে।

মোস্তফা সরয়ার ফারুকী প্রায় ২৫ বছর ধরে নির্মাণের সঙ্গে জড়িত আছেন। আর অভিনয়ের পরিচিত নাম নুসরাত ইমরোজ তিশা। এই তারকা জুটি দুজনেই নিজ নিজ কাজে সফল।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬