পরিবারসহ অল্পের জন্য রক্ষা পেলেন বাঙালি অভিনেত্রী পূজা

১৯ জানুয়ারি ২০২৪, ০২:১৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
পূজা বন্দ্যোপাধ্যায়

পূজা বন্দ্যোপাধ্যায় © সংগৃহীত

রান্নাঘরে গ্যাস জ্বালাতে গিয়ে আগুন লেগে দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার রাতে তার নিজ বাড়িতে ঘটে এ ঘটনা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি ও তার পরিবার। বিষয়টি নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন পূজা।

জানা যায়, অন্যান্য দিনের মতো অভিনেত্রী রান্নার উদ্দেশে রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালালে গ্যাসের পাইপে আগুন ধরে যায়। এরপর দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। যদিও কিছুক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে পূজা স্টোরিতে লেখেন, ‘অল্পের জন্য আজ রক্ষা পেলাম। বাড়িতে আগুন লেগেছিল। আমি এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’

এ ঘটনার পর পূজা গণমাধ্যমকে বলেন, গ্যাসের পাইপ ফেটে গ্যাস বের হচ্ছিল সেটা বুঝতে পারিনি। গ্যাস জ্বালাতে গিয়েই রান্নাঘরে আগুন ধরে যায়। তবে পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হই। গ্যাসের পাশে প্রচুর বৈদ্যুতিক যন্ত্র ছিল। মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি।

বাঙালি অভিনেত্রী পূজা মুম্বাইয়ের ছোট পর্দায় পরিচিত মুখ হলেও বলিউডের পাশাপাশি টলিউডেও পরপর কাজ করছেন। বাংলায় ‘লভেরিয়া’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন পূজা। চলতি মাসেই মুক্তি পাবে তার নতুন বাংলা ওয়েব সিরিজ ‘ক্যাবারে’।

কনটেন্ট নজরদারিতে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে মেটা
  • ২৩ মার্চ ২০২৬
পিএসএলের সূচিতে পরিবর্তন, ৬টি থেকে ভেন্যু কমে ২টি
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে নতুন গন্তব্য—কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’
  • ২৩ মার্চ ২০২৬
বিসিবির মিডিয়া কমিটির প্রধানের দায়িত্বে মোখসেদুল কামাল
  • ২৩ মার্চ ২০২৬
নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ
  • ২৩ মার্চ ২০২৬
দিনে দুপুরে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, নগদ টাকাসহ স্ব…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence