অসুস্থ ছেলেকে নিয়ে ভারতে অসহায় পরীমণি 

১৯ জানুয়ারি ২০২৪, ০৯:২৭ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
পরীমণি ও তার ছেলে পদ্ম

পরীমণি ও তার ছেলে পদ্ম © সংগৃহীত

ছেলে পদ্মকে নিয়ে তড়িঘড়ি করে বুধবার রাতে ভারতের কলকাতায় গেছেন পরীমণি। পরদিন বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটিকে কেন্দ্র করে চিন্তার ভাঁজ ফেলেছে ভক্তদের কপালে। 

রাত ১টার দিকে করা ওই পোস্টে পরীমণি লিখেন, ‘এত অসহায় জীবনে আগে কখনো অনুভব করিনি! আল্লাহ সহায়।’ লোকেশনে দিয়েছেন- অ্যাপোলো হাসপাতাল, কলকাতা। তার পোস্টে অনেকেই কমেন্ট করে পাশে থাকার এবং দোয়া করার অভিব্যক্তি প্রকাশ করেছেন।

এর আগে পরিচালক চয়নিকা চৌধুরী জানিয়েছিলেন, পদ্ম খুব খুব অসুস্থ।। এভারকেয়ার হাসপাতালে টানা ৭ দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমণি। তার ২টা ভাইরাস ধরা পড়েছে। 

এদিকে ছেলের সুস্থতা, কামনায় পরী এর আগেও সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছিলেন। পরী লিখেন, ‘শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম।’

তিনি আরও লিখেন, ‘বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিলো। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালকসহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুন্য এখনো হসপিটালাইজড!’

ট্যাগ: বিনোদন
সৌদি আরব ম্যাচের আগে দুঃসংবাদ দিলেন ইয়ামাল
  • ২০ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক, ফিফার কাছে অভিযোগ আ…
  • ২০ জুন ২০২৬
আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে দুই জেলায়
  • ২০ জুন ২০২৬
চোট পেয়ে মাঠ ছাড়লেন রাফিনিয়া
  • ২০ জুন ২০২৬
অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা, স্বামী ও সৎ বাবা কারাগারে
  • ২০ জুন ২০২৬
রাজধানীতে আ.লীগ-যুবলীগের ঝটিকা মিছিল, লঞ্চ থেকে দুই নেতা গ্…
  • ২০ জুন ২০২৬