শেখ হাসিনার চরিত্রে এবার অপু বিশ্বাস, পারিশ্রমিক ১০০ টাকা

১৪ জানুয়ারি ২০২৪, ০৮:৫১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM

© সংগৃহীত

পরিচালক সালমান হায়দার ২০২০ সালে শুরু করেন শিশুতোষ চলচ্চিত্র ‘শেখ রাসেলের আর্তনাদ’ নির্মাণের কাজ। অসুস্থতার কারণে এ ছবির কাজ তিনি এগিয়ে নিতে পারেন নি। তবে বছরের শুরুতে ‘শেখ রাসেলের আর্তনাদ’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

জানা গেছে, সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন এই নায়িকা। যে চরিত্রের জন্য মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। 

এ বিষয়ে অপু বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।

‘শেখ রাসেলের আর্তনাদ’ চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প থেকে তৈরি। বেশ কিছুদিন আগে এর নির্মাণ কাজ শুরু হলেও নির্মাতার অসুস্থতার কারণে থেমে যায় শুটিং। ফলে নতুন করে আবারও শুরু করা হচ্ছে সিনেমার কাজ। 

এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা সালমান হায়দার বলেন, ‘এ চলচ্চিত্রে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। খুব শিগগির শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে। 

উল্লেখ্য পরিচালক সালমান হায়দার ২০২০ সালে শুরু করেন শিশুতোষ চলচ্চিত্র ‘শেখ রাসেলের আর্তনাদ’ নির্মাণের কাজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল। তবে নানা কারণে সেটি সম্ভব হয়নি।

ট্যাগ: বিনোদন
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬