হাসপাতালে পরীমনি

১৪ জানুয়ারি ২০২৪, ০৭:৩০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM

© সংগৃহীত

পারিবারিক আয়োজনে অংশ নিতে ৩ জানুয়ারি পিরোজপুরে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। আয়োজন শেষে সমবয়সী কাজিনদের নিয়ে ঘোরাঘুরি করেছেন। ১১ জানুয়ারি ঢাকায় ফিরেছেন। ফেরার আগে রাস্তার পাশের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমনি, তাঁর সন্তানসহ পাঁচজন। এরপর সবাই হাসপাতালে ভর্তি হন।

এই কয়েক দিনে সবাই সুস্থ হলেও পরীমনির দেড় বছর বয়সী ছেলে এখনো হাসপাতালে ভর্তি। ফেসবুকে পোস্ট দিয়ে অসুস্থতার খবরটি জানিয়েছেন অভিনেত্রী।

পরীমনি অভিনীত ‘কাগজের বউ’ ছবিটি ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে। এদিকে হাসপাতালে ভর্তির কারণে নিজের মুক্তি প্রতীক্ষিত ছবির প্রিমিয়ারে পর্যন্ত উপস্থিত থাকতে পারেননি তিনি। অসুস্থতার বিষয়ে বর্ণনা দিয়ে পরীমনি বলেন, ‘শীতকালে সবাই খাবারদাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময়—এসব থেকে নিরাপদ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। 

বাসায় ফল খাওয়ার আগে নিয়মিত যেভাবে পরিষ্কার করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু (পরীমনির সন্তান) খুবই অল্প পরিমাণ মানে দুই–এক কামড় খেয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়ির চালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হাসপাতালে। সবাই মোটামুটি সেরে উঠলেও পুণ্য এখনো হসপিটালাইজড!’

ট্যাগ: বিনোদন
নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ
  • ২০ জুন ২০২৬
আবারও ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, চোটে বিশ্বকাপ অনিশ্চয়তায় র…
  • ২০ জুন ২০২৬
জার্মানিকে হটিয়ে ফের শীর্ষে ফিরল ব্রাজিল
  • ২০ জুন ২০২৬
যশোরে তিন শতাধিক দরিদ্র নারী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • ২০ জুন ২০২৬
স্বস্তির জয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ব্রাজিল
  • ২০ জুন ২০২৬
প্রাথমিকের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ, উদ্বোধন …
  • ২০ জুন ২০২৬