বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে করলেন জোভান

১২ জানুয়ারি ২০২৪, ১০:০৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে করলেন জোভান

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে করলেন জোভান © সংগৃহীত

বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। কনে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। শুক্রবার (১২ জানুয়ারি) ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি শেয়ার করে জোভান নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। জোভানের বিয়ের খবরে তার ভক্ত-শুভাকাঙ্খীরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

ফেসবুক পোস্টের ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে জোভান লিখেছেন ‘...অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’ জানা গেছে, আজ পারিবারিকভাবে বিয়ে হয়েছে এ অভিনেতার। এ মাসের শেষ দিকেই যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে। 

জোভানের ফেসবুকে কনের সঙ্গে শেয়ার করা ওই সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে, একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন তিনি। তার কাছেই ঝাপসা হয়ে আছে মেয়ের মুখ। ছবিতে জোভানকে স্পষ্ট দেখা গেলেও তাদের দুজনের হাতের কনেকে দেখা যাচ্ছে না।

May be an image of 2 people, henna and wedding

জোভানের ঘনিষ্ঠজনরা জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন জোভানের স্ত্রী। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। তাৎক্ষনিকভাবে স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানাতে চাননি এই অভিনেতা।

ফারহান আহমেদ জোভান ১৯৯২ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন নাটক ও ওয়েব ধারাবাহিকে অভিনয় করে থাকেন। জোভানের ছোট ভাই ও বোন রয়েছে। তার বাবা একজন ব্যবসায়ী। তিনি ২০১৪ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছেন। জোভান ২০১৫ সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএতে ভর্তি হন।

জোভান ২০১১ সালে বাংলাদেশী খাবার কোম্পানি প্রাণের একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। দুই বছর পর তিনি আতিক জামানের ধারাবাহিক ইউনিভার্সিটিতে তার টেলিভিশন শোতে আত্মপ্রকাশ করেন। শাওন গানওয়ালা নাটকে তার সঙ্গীত ভিডিও ইচ্ছা মানুষ ইউটিউবে ২০১৬ সালে পঞ্চম সর্বাধিক দেখা বাংলাদেশী গান।

৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
close