বিনোদনের পাঁচ তারকার মধ্য দু’জনের বড় জয়, ডুবেছেন অন্যরা

০৮ জানুয়ারি ২০২৪, ০৮:১৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
বিনোদন জগত থেকে নির্বাচনে প্রার্থী হওয়া পাঁচ তারকা

বিনোদন জগত থেকে নির্বাচনে প্রার্থী হওয়া পাঁচ তারকা © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনোদন জগতের পাঁচজন সংসদ সদস্য প্রার্থী হয়ে আলোচনায় ছিলেন। এরমধ্যে প্রথমবার প্রার্থী হয়েছিলেন নায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তাদের মধ্যে বাজিমাত করেছেন ফেরদৌস। এ ছাড়া পঞ্চমবারের মতো নির্বাচিত হলেন আসাদুজ্জামান নূর।

তবে বিনোদন জগতের তারকাদের মধ্যে বড় ধাক্কা খেয়েছেন মাহিয়া মাহি ও মমতাজ বেগম। মাহির ট্রাক প্রতীক নিয়ে ভরাডুবি হয়েছে। নীলফামারী-২ সদর আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি নৌকা প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ট্রাক প্রতীকে ১৫ হাজার ৬৮৪ ভোট পেয়েছেন।

চিত্রনায়ক ফেরদৌস ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। বাংলা চলচ্চিত্রের এ নায়ক ৩ লাখ ২৪ হাজার ৯৩৯ ভোটের মধ্যে ৬৫ হাজার ৮৯৮টি পেয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে ভোট দেন। ফেরদৌসের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান পেয়েছেন ২২ হাজার ৫৭ ভোট।

ঢাকা-১০ আসনের ভোটারদের ধন্যবাদ জানিয়ে ফেরদৌস বলেন, তারা নিরলসভাবে সমর্থন দিয়েছেন। তারা বরাবরই বলেছেন, আমাকে ভালোবাসেন। সেটা আমি দেখতে পেয়েছি। এখন সে ভালোবাসা তাদের ফিরিয়ে দেবো। 

আরো পড়ুন: হেভিওয়েটদের হেভি পরাজয়

এদিকে নায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ আসনের ১৫৮টি কেন্দ্রে ভোট পেয়েছেন ৯ হাজার ৯টি। প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ভোট। হোচট খেয়েছেন সংগীত শিল্পী মমতাজও। মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরেছেন।

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টুলু ১৯৩টি কেন্দ্রে পেয়েছেন ৮৪ হাজার ৫২৫ ভোট। আর মমতাজ পেয়েছেন ৭৮ হাজার ২৬৯ ভোট। এর আগে জাল ভোটসহ অনিয়মের অভিযোগে দুপুরে ভোট বর্জন করেন পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী হওয়া সংগীত শিল্পী ডলি সায়ন্তনী। তিনি নেঙ্গর প্রতীকের প্রার্থী ছিলেন।

ট্রেন্ড বদলে সময়ের আগেই আক্রমণে হাম, এক হাসপাতালেই মৃত্যু ২…
  • ২৯ মার্চ ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের সভাপতি র…
  • ২৯ মার্চ ২০২৬
হাসপাতালে বাবার ছবি দিয়ে যা লিখলেন মীর স্নিগ্ধ
  • ২৯ মার্চ ২০২৬
৫ম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেপালে
  • ২৯ মার্চ ২০২৬
ইরানের হামলায় বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা, জরুরি সত…
  • ২৯ মার্চ ২০২৬
‘আমাদের নায়ক-নায়িকা হওয়া হলো না’, রাহুলের মৃত্যুতে আবেগি শ্…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence