ভোট দিয়ে তারকাদের উচ্ছ্বাস

০৭ জানুয়ারি ২০২৪, ০৬:০২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
তারকাদের ফেসবুক ওয়াল সয়লাব হয়ে গেছে কালিযুক্ত বৃদ্ধাঙ্গুলে

তারকাদের ফেসবুক ওয়াল সয়লাব হয়ে গেছে কালিযুক্ত বৃদ্ধাঙ্গুলে © সংগৃহীত

আজ রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তারকাদের মধ্যে অনেকেই ভোট দিয়েছেন। ভোট দিয়ে হাসি মুখে ছবি তুলে মুহূর্তটাও স্মরণীয় করে রেখেছেন তারা। শুধু তাই নয়, ভোট দেয়ার প্রমাণস্বরূপ ভোটের কালিযুক্ত আঙুলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। যার ফলে তাদের ফেসবুক ওয়াল সয়লাব হয়ে গেছে কালিযুক্ত বৃদ্ধাঙ্গুলে।

আজ দুপুরে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার মাকে সঙ্গে নিয়ে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি ও তার পরিবার ঢাকা-১৭ আসনের ভোটার। ভোট প্রদান শেষে তিনি বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার একান্ত দায়িত্ব। ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। 

জীবনে প্রথমবারের মতো ভোট দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা শরিফুল ইসলাম ও নিগার সুলতানা জ্যোতি। ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন এই দুই তারকা।

শরিফুল ভোট দেওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন। তাতে দেখা নিজের বৃদ্ধাঙ্গুলির ছবি দিয়ে শরিফুল লেখেন, ‘ফার্স্ট ভোট ডান’।

এছাড়া, বাংলাদেশ দলের আরেক ওপেনার লিটন দাসের স্ত্রী নিজের ফেসবুক স্টোরিতে বৃদ্ধাঙ্গুলির ছবি দিয়ে লেখেন, ‘ডান’।

এদিকে, শাকিব খান ছাড়াও বিনোদন জগতের আরও তারকারা ভোট দিয়েছেন। ভোট দেওয়া শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়েছেন জয়া আহসান, অপু বিশ্বাস, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, আশনা হাবিব ভাবনাসহ আরও অনেকে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬