মাহতিম সাকিবের ‘ও সাথী’ গানের মডেল হলেন আজিজ-ঝিনুক

২৯ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
তারকা দম্পতি আজিজ ও ঝিনুক

তারকা দম্পতি আজিজ ও ঝিনুক © টিডিসি ফটো

নতুন বছর উপলক্ষ্যে নতুন গান নিয়ে হাজির হলেন মাহতিম সাকিব। রোমান্টিক গানটির নাম রাখা হয়েছে ‘ও সাথী’। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় তারকা দম্পতি আজিজ ও ঝিনুক। চন্দ্র টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

সিনেমাটিক এই গানটি পরিচালনা করেছেন রাজু আহমেদ। গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম এবং সুর ও সংগীত করেছেন শেখ মোহাম্মদ রেজওয়ান। নববর্ষ উপলক্ষ্যে রোমান্টিক গানটি নিয়ে তরুণ গায়ক মাহতিম সাকিব বলেন, ‘আশা করছি গানটি শ্রোতাদের মন জয় করবে।’

ইতঃপূর্বেও মডেল আজিজের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ভাইজানসহ একাধিক মিউজিক ভিডিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এবারের গানটি নিয়েও আজিজ বলেন ‘সাকিবের সিনেমাটিক গানটিতে আমি আর ঝিনুক প্রথম কাজ করেছি। আশা করছি সকলের ভালো লাগবে।’ 

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬