জায়েদ খানের পাগলামি ইদানীং বেড়ে গেছে: হিরো আলম

০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM
হিরো আলম ও জায়েদ খান

হিরো আলম ও জায়েদ খান © ফাইল ফটো

আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, চিত্রনায়ক জায়েদ খান আমার ডিগবাজি নকল করেন। আগে জায়েদ খান এরকম করতো না, ইদানীং তার পাগলামিটা বেড়ে গেছে।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর ডিবি কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হিরো আলম আরও বলেন, আমি দুবাই গেছিলাম আরাভ খানের শো রুম উদ্বোধন করতে। সেখানে সে আমাকে বলতেছিল জায়েদ খান তো তোমাকে নকল করে। সে তোমার ডিগবাজি নকল করে। আমি বললাম সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো আগে অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সে সেটা নকল করতেই পারে।

হিরো আলম আরও বলেন, আগে জায়েদ খান এরকম করতো না, ইদানীং তার পাগলামিটা বেড়ে গেছে। কাজের অভিজ্ঞতায় সে আমার সিনিয়র। আমার চেয়ে তার কাজের অভিজ্ঞতা বেশি, আমার একটু কম হতে পারে।

ডিবি কার্যালয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, আমি হারুন স্যারের কাছে গিয়েছিল। তাকে বলেছি আপনারা তো প্রতিবার বলেন, কিন্ত তারপরে নির্বাচনে আমার সঙ্গে ঝামেলা হয়। হারুন স্যার আমাকে আশ্বাস দিয়েছেন, এবার নির্বাচন করো আলম, এবারে কোনো ঝামেলা হবে না। তাই আমি বলতে চাই, এবারের নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে আমি জোর গলায় বলবো, এবারের নির্বাচনে আমি পাশ করবো।

রাস্তায় পড়েছিল গৃহবধূ, হাসপাতালে মৃত্যু —ফেসবুকে মিলল পরিচয়
  • ২০ জুন ২০২৬
হজ ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতি, কোরবানির টাকা আত্মসাতের অভি…
  • ২০ জুন ২০২৬
ব্রাজিলের কাছে হারের পর বিশ্বকাপ থেকেই বিদায় হাইতির
  • ২০ জুন ২০২৬
বিশ্ববাজারে ফের স্বর্ণের দামে বড় পতন, দেশে আজ ভরি কত?
  • ২০ জুন ২০২৬
স্কটল্যান্ডের বিপক্ষেই মাঠে নামতে পারেন নেইমার: আনচেলত্তি
  • ২০ জুন ২০২৬
নকআউট নিশ্চিত করল যুক্তরাষ্ট্র
  • ২০ জুন ২০২৬