আফরান নিশোকে বয়কটের ডাক শাকিবিয়ানদের

০৫ জুলাই ২০২৩, ১১:৩৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
আফরান নিশো

আফরান নিশো © সংগৃহীত

এবার ঈদে শাকিব খান ও আফরান নিশোর একসঙ্গে সিনেমা মুক্তি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের তর্ক-বিতর্ক যেমন চলছে, তেমনি তা গড়াচ্ছে কাদা ছোড়াছুড়িতেও। এই উভয় তারকারই রয়েছে উল্লেখযোগ্য ভক্ত। তাই এই ঈদে বিভক্ত হয়ে পড়েছেন দর্শকরা। কেউ এগিয়ে রাখছেন নিশোকে, কেউ আবার শাকিবকে।

প্রথম সিনেমাতে প্রশংসার পাশাপাশি সমালোচিত হতে হচ্ছে নিশোকে। সংবাদ সম্মেলনে আফরান নিশোর একটি মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। শাকিব ভক্তরা নিশোকে আনফলো করার পাশাপাশি বয়কটের ডাক দিয়েছেন কেউ কেউ।

সোমবার (৩ জুলাই) বিকেলে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে ‘সুড়ঙ্গ’ টিম। এ সময় সিনেমার পাইরেসি সংক্রান্ত ব্যাপারে কথা বলার জন্য একত্র হয়েছিলেন ‘সুড়ঙ্গ’ টিম। কিন্তু সেখানে আলাপচারিতায় একপর্যায়ে অন্যান্য বিষয়ও উঠে আসে।

একদিকে প্রথম সিনেমা, আরেক দিকে ঈদের মতো উৎসব আর শক্ত প্রতিদ্বন্দ্বী; এসব কারণে চাপ অনুভব করেছেন কিনা, এমন প্রশ্ন করা হয় নিশোকে। জবাবে তিনি বলেন, চাপ তো কোনও সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। আর চাপটা কীসের? বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে।

এর মধ্যেই এক গণমাধ্যমকর্মী বললেন, ‘বয়সটা বলে দিলেন!’ তখন এলো নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি। সেটা এরকম, ‘বয়স বলতে তো আমার সমস্যা নেই। আমি তো সো কল্ড ওই হিরো না যে, আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না।’

আরও পড়ুন: আমি সো কল্ড ওই হিরো না যে, বউ-বাচ্চার কথা বলব না: নিশো

এ নিয়ে নেট দুনিয়ায় হইচই লেগে গেছে। নাম উল্লেখ না করে শাকিব খানের গোপন বিয়ে-বউ ও সন্তান নিয়ে খোঁচা মেরেছেন নিশো, দাবি শাকিবিয়ানদের। শাকিব ভ্ক্তদের অভিযোগ শাকিবকেই এভাবে তাচ্ছিল্য করেছেন তিনি। তাই সামাজিক মাধ্যমে চলছে তুমুল প্রতিবাদ। নিশোর বিরুদ্ধে নানা পোস্ট দিচ্ছেন তারা।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সানজিদা খান নামে শাকিব খানের এক নারীভক্ত লিখেছেন, কেউ যদি নিশোকে ফলো করে থাকেন তবে দ্রুত আনফলো করুন। নেক্সট থেকে তার সব কাজ ও নাটক-সিনেমা বয়কট করুন।

আরেকজন লিখেছেন, নাটকের নায়কের আবার অহংকার। শাহেদ শাহ লিখেছেন, নিশোর মতো গুণী অভিনেতার পার্সোনালিটির সঙ্গে অন্যের সমালোচনা অপ্রত্যাশিত।

ফেসবুকে ফিরোজ আহমেদ নিজো নামে একজন লিখেছেন, আপনি নিঃসন্দেহে খুব ভালো অভিনয় করেন। আপনার অভিনয় আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। শাকিব খানের সিনেমা আমি দেখি না, তাকে আমার পছন্দও না! তবে আপনার কথাটা শাকিব খানের দিকে ঈঙ্গিত করে। এইভাবে কথাটা এইসময় এইভাবে বলা মোটেই উচিত হয়নি। অন্যের সমালোচনা দেখে সত্যি আমি অবাক হয়েছি। আপনাকে আরও বিনয়ী হতে হবে। আশা করি, সামনে এই ভুলগুলো করবেন না।

অনেকের দাবি ওই মন্তব্যের জন্য নিশোর ক্ষমা চাওয়া উচিত। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাননি নিশো।

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারিয়ে চ্যাম্প…
  • ১৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
বদলির জন্য আইডি-পাসওয়ার্ড পেতে শুরু করেছেন শিক্ষকরা
  • ১৫ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২০
  • ১৫ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন ১৯ আগস্ট পর্…
  • ১৫ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদা…
  • ১৫ আগস্ট ২০২৬