শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি: বুবলী

০৪ জুলাই ২০২৩, ০৯:১৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
সাকিব-বুবলী

সাকিব-বুবলী © ফাইল ছবি

সংবাদ পাঠিকা থেকে রূপলি পর্দায় অভিষেক হয় শবনম বুবলীর। প্রথম থেকেই নিজের বিপরীতে নায়ক হিসেবে পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। সিনেমায় একসঙ্গে কাজ থেকে গোপনে প্রেম, সেই প্রেম থেকে বিয়ে। পুত্র সন্তান জন্মের প্রায় আড়াই বছর পর একমাত্র ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনেন বুবলী।

এরপরই এই জুটির দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। একে অন্যের দিকে আঙুল তুলে বিভিন্ন সময় বিভিন্ন ‘আপত্তিকর’ মন্তব্যও করতে দেখা যায়।

সবশেষ শাকিব খান জানিয়েছিলেন, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে অনেক আগেই তার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। তবে সন্তান বীরের জন্য যা করণীয়, সেসব তিনি করবেন।

আরও পড়ুন: ঈদে অপু বিশ্বাসের উপস্থাপনায় নাচবেন বুবলী-মাহফুজ

এরপরই সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে প্রশ্ন উঠে—তাহলে কি বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলীর? এতদিন এই জুটির কাউকে বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো জবাব দিতে দেখা না গেলেও এবার কথা বলেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে বুবলী জানান, শাকিবের সঙ্গে এখনো বিচ্ছেদ হয়নি তার। তবে বর্তমানে সেপারেটেড (আলাদা) থাকছেন তারা। এ নায়িকা বলেন, আমার এখনো বিচ্ছেদ হয়নি শাকিবের সঙ্গে। আমরা সেপারেটেড (আলাদা থাকছি)।

বুবলী বলেন, সে যদি তার জায়গা থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সে বিষয়ে পারিবারিকভাবে তার কথা বলা উচিত। কোনো মিথ্যা বা প্রোপাগান্ডা শুনে নয়।

বুবলী আরও বলেন, শাকিব খান তো বাচ্চা নয়। তাকে কেউ কিছু বোঝালে সংসার ছেড়ে চলে যাবেন তিনি। এই সম্পর্কের বিষয়ে এখন সম্পূর্ণ সিদ্ধান্ত তার। আমার যেটা করার চেষ্টা তা করেছি। এখনও ছেলেকে নিয়ে সংগ্রাম করে যাচ্ছি।

ট্যাগ: সিনেমা
তুরস্কে অবস্থিত ন্যাটোর ঘাঁটি লক্ষ্যে করে ইরানের হামলা
  • ০৪ মার্চ ২০২৬
বাংলাদেশ সফরের আগে পাকিস্তান টিম ম্যানেজমেন্টে বড় রদবদল
  • ০৪ মার্চ ২০২৬
১ হাজারের অধিক ছাত্রীকে ইফতার করাল বাকৃবি ছাত্রশিবির
  • ০৪ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা হবে, জানালেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৪ মার্চ ২০২৬
একযোগে ১০ এসপিকে বদলি
  • ০৪ মার্চ ২০২৬
বিউএফটি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফ…
  • ০৪ মার্চ ২০২৬