পৃথিবীতে একমাত্র দিশা আমাকে স্বার্থহীনভাবে ভালোবেসেছে : সালমান মুক্তাদির

১৯ মে ২০২৩, ০২:৫৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
স্টার সিনেপ্লেক্সে স্ত্রীর সঙ্গে সালমান

স্টার সিনেপ্লেক্সে স্ত্রীর সঙ্গে সালমান © ফাইল ফটো

“পৃথিবীতে একটা মাত্র মানুষ যে আমাকে স্বার্থহীনভাবে ভালোবেসেছে সে দিশা"-- সম্প্রতি বিয়ের পর প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেছেন আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদির। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের একটি হলিউড সিনেমার প্রিমিয়ার শোতে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিয়ের পরে প্রথমবার হাজির হয়েছিলেন। সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালমান।

বিয়ের পরে অনেক ভালো সময় কাটছে জানিয়ে সালমান বলেন, কিভাবে সময় কেটে যাচ্ছে আমি টের পাচ্ছি না। ভেবেছিলাম তিনদিন কেটে গেছে। কিন্তু দিশা বলছে ১২ দিন কেটে গেছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি জিজ্ঞেস করলাম তিনদিন না? সে বললো না, ১২ দিন। এমনিতে একটি দিনে ২৪ ঘণ্টা আমার কাছে যথেষ্ট মনে হতো না। বিয়ের পর মনে হচ্ছে দিনটা আরো ছোট হয়ে গেছে।

আরও পড়ুন: যাকে বিয়ে করলেন সালমান মুক্তাদির

দিশাকেই কেন বিয়ে করেছেন এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, ভালোবাসাটা আসলেই দুর্লভ। কারণ মানুষ ভালোবাসার নাম দিয়ে যেসব চায়, ওসব পেলেই ফুরায় যায়। আসলে ভালোবাসাটা যাকে বলে সেটা অফুরন্ত ছিল আমার কাছে। সেটা অনেক পেয়েছি। কিন্তু এই মেয়েটার মধ্যে এমন কিছু না কিছু অবশ্যই আছে, যার ফলে আমি তাকে বিয়ে করেছি। কারণ আমার ওই ভয়টা লাগেনি যে আমার আরও দরকার।

পূর্বের সম্পর্ক নিয়ে সালমান বলেন, আসলে আমি এমন এক ছেলে, যার জন্য মেয়ে পাওয়া খুব একটা কঠিন কিছু হতো না। আর শুধু রিলেশনশিপে যেতেও ইচ্ছে করছিল না। কিন্তু পূর্বে যাদের সঙ্গে রিলেশন ছিল তারা কেউই বিয়ের জন্য প্রস্তুত ছিল না, হয়তো হাইপের জন্য এসেছে। আমি ভেবেছি যদি লয়াল থাকতে হয় তাহলে বিয়ের মতোই সম্পর্ক দরকার। তাই বিয়েটা করেছি।

ট্যাগ: বিনোদন
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬