প্রীতমের ৫০ হাজার টাকা ঈদ সেলামি পেয়ে মুগ্ধ শেহতাজ

২৩ এপ্রিল ২০২৩, ০১:০৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
প্রীতম এবং শেহতাজ

প্রীতম এবং শেহতাজ © ফাইল ফটো

শোবিজ অঙ্গনের জনপ্রিয় জুটি গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত বছর অক্টোবরে বিয়ে করেছেন এই জুটি। বিয়ের পর একসঙ্গে এটাই ছিলো তাদের প্রথম ঈদ। 

তবে প্রীতম ঈদ হলেও ঈদের দিন সকাল থেকেই স্টুডিওতে ব্যস্ত ছিলেন শেহজাদ। ফলে দুপুর পর্যন্ত স্টুডিও থেকে প্রীতমের ফেরার অপেক্ষায় থাকতে হয় শেহতাজকে। অপেক্ষার পালা শেষ করে তিনটার পর শ্বশুরবাড়িতে আসেন গায়ক।

আরো পড়ুন: মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সোমবার

শেহতাজের পরিকল্পনা ছিলো প্রীতম এলেই আগে ঈদের সেলামি চাইবেন। কিন্তু শেহতাজকে অবাক করে দিয়ে চাওয়ার আগেই ঈদ সেলামি দিয়েছেন প্রীতম। শেহতাজ বলেন, ‘আমাদের যখন সম্পর্ক শুরু হয়, তখন থেকেই ঈদে সেলামি পাই। প্রীতম ঈদে দেখা করতে এসে আমাকে সেলামি দিত। বিয়ের পরে এবার দেবে কি না জানতাম না। দুপুরে বাসায় এসেই ঈদ সেলামি দিয়েছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘যখন প্রেম ছিল, তখন আরও বেশি টাকা সেলামি পেয়েছি। এবার সে ফিফটি কে (৫০ হাজার) টাকা সেলামি দিয়েছে। কত দিয়েছে, সেটা ম্যাটার না। এটা ভালোবাসা। সে যে আমার সঙ্গে এই ভালোবাসা দেখিয়েছে, সেটাই আমার ঈদের আনন্দ।’

উল্লেখ্য, পাঁচ বছর আগে প্রীতমের ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালো লাগা শুরু হয়, পরে প্রেম। সেই গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ।

ট্যাগ: সংগীত
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close