হানি সিংয়ের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

২০ এপ্রিল ২০২৩, ০৩:৩৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
হানি সিং

হানি সিং © ফাইল ফটো

বেশ কিছু দিন গানের জগৎ থেকে দূরে ছিলেন জনপ্রিয় র‍্যাপার হানি সিং। তবে সম্প্রতি আবারও গানের জগতে ফিরেছেন তিনি। বর্তমানে নতুন অ্যালবাম ‘৩.০’র প্রচারে ব্যস্ত রয়েছেন হানি সিং।

তবে নতুন অ্যালবামের প্রচারণার মাঝেই আবারও নতুন বিতর্ক তৈরি হয়েছে এই র‍্যাপারকে ঘিরে। বিবেক রমন নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে থানায় অপহরণ ও নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।

একটি ইভেন্ট কোম্পানির মালিক বিবেক রমনের অভিযোগ, হানির সঙ্গে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত সমস্যার কারণে, তিনি ১৫ এপ্রিল হানির সঙ্গে অনুষ্ঠান বাতিল করেন। এরপরই হানি ও তার সহযোগীরা তাকে অপহরণ করেন এবং তার ওপর অত্যাচার চালান।

এ বিষয়ে এখনও হানি সিং কিংবা তার পক্ষে কেউ কোনো বক্তব্য দেননি। এই মুহূর্তে ‘৩.০’ অ্যালবামের প্রচারের কারণে আলোচনায় রয়েছেন তিনি। তবে এই অভিযোগ যদি সত্য হয় তাহলে বড় ধরনের আইনি জটিলতায় জড়াতে পারেন হানি।

এদিকে, নেটফ্লিক্সে হানি সিংকে নিয়ে একটি তথ্যচিত্রও আসতে চলেছে। তাতে হানি জানিয়েছেন মানসিক অবসাদের কারণেই তিনি গানের দুনিয়া থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার আইনি জটিলতায় জড়িয়েছেন হানি। এর আগে তার বিরুদ্ধে গানে অশ্লীল শব্দ ব্যবহারের কারণেও অভিযোগ দায়ের হয়েছিল।

ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান …
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবিতে প্রথম হতে বাবার কথাই সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে
  • ১৮ নভেম্বর ২০২৬
বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি, জানাজা শেষে আবার কারাগারে ছ…
  • ১৮ নভেম্বর ২০২৬
অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক-প্রকাশককে ১-১২তম নিবন্…
  • ১৮ নভেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
  • ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মী নিয়োগ, কর্মস্থল কক্স…
  • ১৮ নভেম্বর ২০২৬