শবে বরাত নিয়ে পোস্ট করে প্রশংসায় ভাসছেন অপু বিশ্বাস

০৮ মার্চ ২০২৩, ০৫:৫৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস পবিত্র শবে বরাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে ছেলে আব্রাহাম খান জয়ের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে জয়কে দেখা যায়, সাদা জুব্বা-পাজামা, টুপি ও সবুজ পাগড়ীতে। 

পোস্টটি দেওয়ার পরই রীতিমতো ভাইরাল হয়ে যায়। পোস্টটিতে বেশিরভাগই ইতিবাচক কমেন্ট করতে দেখা যায় ভক্ত, সমর্থকদের।    

আরও পড়ুন: উচ্চশিক্ষা, গবেষণা ও চাকরিতে এখনও পিছিয়ে নারীরা

ফেসবুক পোস্টটিতে অপু বিশ্বাস লিখেছেন, শবে বরাত আজ ২২ ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ, ৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ শাবান, ১৪৪৪ হিজরি, মঙ্গলবার, বসন্তকাল।

তিনি আরও লিখেছেন, আজকের রাতকেই শবে বরাত বলা হয়, আজকের রাতে মহান রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ফজর পর্যন্ত বান্দাদের ডাকতে থাকেন আর বলতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো। কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করবো। এভাবে করে বিভিন্ন বিষয় উল্লেখ করে আল্লাহ-তায়ালা ডাকতে থাকেন। সুবহানআল্লাহ।

শবে বরাত রাতে কী কী করতে হবে তা উল্লেখ করে অপু বিশ্বাস লিখেছেন, এ রাতে করণীয়- রাত জেগে নফল নামাজ, তাসবিহ তাহলিল, কুরআন তিলাওয়াত, সালাতুত তাসবিহর নামাজ, দোয়া ইস্তেগফার ও কবর জিয়ারত করা, পরদিন রোজা রাখা। আল্লাহ-তা'য়ালা আমাদের সকলকে শবে বরাতের উসিলায় পূর্ণ ক্ষমা করেন এবং এর বরকত দান করেন... আমিন..!

ট্যাগ: বিনোদন
বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষ, নিহত ১
  • ২২ জুন ২০২৬
গ্রুপে চতুর্থ দলও কি নকআউটে যেতে পারে—নিয়ম কী বলছে?
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া মেসি
  • ২২ জুন ২০২৬
ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬