নেটফ্লিক্সের ফি কমছে বাংলাদেশে

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
নেটফ্লিক্স

নেটফ্লিক্স © ফাইল ফটো

এশিয়া, ল্যাতিন আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাজুড়ে গ্রাহক ফি কমানোর ঘোষণা দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। তবে প্রতিষ্ঠানটি তার সবচেয়ে বড় দুটি বাজার উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপে সেবার দাম বাড়াচ্ছে না।

গ্রাহক সংখ্যা বৃদ্ধি ও তাদের ধরে রাখার প্রয়াস থেকেই খরচ কমানোর ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। মূলত, আন্তর্জাতিক প্রতিযোগিতা বৃদ্ধির কারণে ভিডিও স্ট্রিমিং মার্কেটে টিকে থাকতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাংলাদেশসহ বিশ্বের ১০০টিরও বেশি দেশে সাবস্ক্রিপশন ফি কমবে ওটিটি প্ল্যাটফর্মটির।

এর আগে নেটফ্লিক্স অনিবন্ধিত পাসওয়ার্ড-শেয়ারিং অ্যাকাউন্টগুলোকে পেইড গ্রাহকে পরিণত করতে চলতি বছর পেইড শেয়ারিং প্রোগ্রাম চালু করেছে। 

নতুন পরিবর্তনটির ফলে নেটফ্লিক্সের পরিষেবা শর্তে জানানো হয়েছিল, ব্যবহারকারীরা শুধু তাদের পরিবারের সদস্যদের সঙ্গে অ্যাকাউন্ট শেয়ার করার সুযোগ পাবেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ ট্রেইনি ফিল্ড অফিসার নিয়োগ দেবে পল্লী বি…
  • ১৮ নভেম্বর ২০২৬
চার পরীক্ষায় প্রথম শ্রেণি, ডেঙ্গুতে থামল মেধাবী শিক্ষার্থী …
  • ১৮ নভেম্বর ২০২৬
ফ্লাইওভারের বিমে মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • ১৮ নভেম্বর ২০২৬
ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান …
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবিতে প্রথম হতে বাবার কথাই সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে
  • ১৮ নভেম্বর ২০২৬
বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি, জানাজা শেষে আবার কারাগারে ছ…
  • ১৮ নভেম্বর ২০২৬