অঝোরে কাঁদছিলেন জবি ছাত্রী, থামাতে জড়িয়ে ধরলেন নায়ক শুভ

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিনেমার প্রচারে গিয়েছিলেন নায়ক আরেফিন শুভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিনেমার প্রচারে গিয়েছিলেন নায়ক আরেফিন শুভ © সংগৃহীত

নায়ক আরেফিন শুভকে ক্যাম্পাসে কাছ থেকে দেখে আবেগে অঝোরে কাঁদছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রী। এ সময় তাকে থামাতে জড়িয়ে ধরেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় এই অভিনেতা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেমার মতো এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত বসন্ত বরণ অনুষ্ঠানে ‘উনিশ ২০’ সিনেমার প্রচারে গিয়েছিলেন শুভ। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এতে দেখা যায়, মঞ্চে কথা বলছিলেন আরেফিন শুভ। আর দর্শক সারিতে মেয়েটিকে কান্না করতে দেখে তাঁকে মঞ্চে নিয়ে জড়িয়ে ধরেন তিনি।

ওই ছাত্রী বলেন, আমি তার ডাই-হার্ড ফ্যান। এটা ইমোশনালি হয়েছে। ছোটকাল থেকে তাঁর সিনেমা দেখি। তিনিও আন্তরিকতার সঙ্গে নিয়েছেন বিষয়টি। এরকম হতেই পারে, অস্বাভাবিক কিছু না।

উনিশ ২০ সিনেমায় আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তানিয়া আহমেদ, হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি,  সাবিহা জামান, জাহিদুল হক অপু, ডিকন নূর, ইরফান মৃধা শিবলু প্রমুখ।

মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে ক্যারিয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন মেসি
  • ২২ জুন ২০২৬
লজ্জার রেকর্ড গড়লেন মেসি
  • ২২ জুন ২০২৬
অবশেষে ইতিহাস, অসাধারণ গোলে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদা…
  • ২২ জুন ২০২৬
যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার
  • ২২ জুন ২০২৬
এবার কাছাকাছি গিয়েও ইতিহাস লেখা হলো না মেসির
  • ২২ জুন ২০২৬