অভিনেত্রী শারমিনের শারীরিক অবস্থার অবনতি

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
শারমিন আঁখি

শারমিন আঁখি © ফাইল ফটো

রাজধানীর মিরপুরে শুটিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ নাট্যাভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে আঁখির শ্বাসকষ্ট শুরু হয়। তাৎক্ষণিক তাঁকে আইসিইউতেই নেওয়া হয়। এখনো তিনি আইসিইউতে। তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অবনতি হয়েছে। শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে জ্বরও ছিল। 

গত শনিবার মিরপুরের একটি শুটিংবাড়ির মেকআপ রুমে বিস্ফোরণে গুরুতর আহত হন অভিনেত্রী শারমিন আঁখি। সেদিনই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেই বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের ৩৫ ভাগ পুড়ে যায়। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে প্লাজমা দিতে হয়েছে।

ইমদাদুল হক মিলনের ‘প্রিয় দর্শনী’ উপন্যাস অবলম্বনে ‘অমীমাংসিত প্রেম’ নামে একটি নাটকের শুটিং করছিলেন আঁখি। আঁখির স্বামী নাট্যনির্মাতা রাহাত কবির সেই সময় শুটিংবাড়িতেই ছিলেন। শুটিংয়ের এক  পর্যায়ে মেকআপ রুমে আগুন লাগে।

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close