শিক্ষার্থীদের সঙ্গে হাস্যোজ্জ্বল পরীমণি

০৪ জানুয়ারি ২০২৩, ০২:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM

© সংগৃহীত

আগামী ২০ জানুয়ারি পরীমণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পেতে যাচ্ছে। বর্তমানে সিনেমাটি নিয়ে স্কুল-কলেজে প্রচারণা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে সিনেমাটির প্রচারণার জন্য টিমের সঙ্গে হাজির হন পরী।

সেখান থেকে বাচ্চাদের সঙ্গে কাটানো সময়ের ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করে পরী লেখেন, ‘শুভ সকাল!’

তিনি আরও লেখেন, আমাদের অ্যাডভেঞ্চার অব সুন্দরবনের প্রধান দর্শকেরা, অনেক ভালোবাসা আপনাদের জন্য। আসছে ২০ জানুয়ারি দেখা হবে সিনেমা হলে।

শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের দিন, রাতুলের রাত’ উপন্যাস অবলম্বনে বানিয়েছেন আবু রায়হান জুয়েল।

মঙ্গলবার সিনেমাটির দ্বিতীয় গান ‘সারেং ছাড়া জাহাজ চলে’ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ। এতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল এবং সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

এ সিনেমায় পরীমণি ও সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, মুনিরা মিঠু ও আশীষ খন্দকারসহ ১৮ শিশুশিল্পী।

ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিনের পদত্যাগ
  • ২৩ এপ্রিল ২০২৬
আইইএলটিএস পরীক্ষা দিতে এসেছিলেন ঢাকায়, হোটেলে মিলল তরুণীর ম…
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, আবেদন শেষ ২ মে
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষক সংকটে ধুঁকছে বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহ…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে আইনি নোটিশ
  • ২৩ এপ্রিল ২০২৬