বিজয় সম্মাননা পেলেন জায়েদ খান

২৯ ডিসেম্বর ২০২২, ০৭:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
বিজয় সম্মাননা হাতে জায়েদ খান

বিজয় সম্মাননা হাতে জায়েদ খান © সংগৃহীত

চিত্রনায়ক জায়েদ খান বিজয় সম্মাননা দিয়েছে বোধ নামের একটি সংগঠন। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা হাতে একটি ছবি ফেসবুকে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন জায়েদ খান নিজেই।

জানা যায়, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বেশ কয়েক ব্যক্তি বিজয় সম্মাননা প্রদান করেছে বোধ। সেখানে জায়েদ খান অভিনেতা হিসেবে সম্মাননা পেয়েছেন।

জায়েদ খানের পাশাপাশি বিজয় সম্মাননা পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন, অভিনেত্রী অরুণা বিশ্বাস, চিত্রনায়িকা অপু বিশ্বাস,বাপ্পি চৌধুরী, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল, ড. নুসরাত জাহান, দেবাশীষ বিশ্বাস, অভিনেতা বড়দা মিঠু, সিদ্দিকুর রহমান, জসিম উদ্দিন আকাশ, মেসবাউ-উল-আলম সাজু, রাশেদ মামুন অপু শিরিন শিলা, মানসী প্রকৃতিসহ অনেকে।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বছরজুড়ে আলোচনায় ছিলেন জায়েদ খান। সম্প্রতি জায়েদ খান নিজের অভিনীত চলচ্চিত্রের শুটিংয়ের মাধ্যমে আলোচনায় আসেন। কুমির থাকা সম্ভাব্য নদীতেও ঝুঁকি নিয়ে লাফ দেন, প্রচণ্ড শীতের সকালে কাদার মধ্যে নেমে শুটিং করেন। এমন বেশ কিছু ছবি ভাইরাল হয় তার ফেসবুক ওয়াল থেকে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল 
  • ২২ জুন ২০২৬