বাবা হারালেন চঞ্চল চৌধুরী

২৭ ডিসেম্বর ২০২২, ১১:১২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM

© সংগৃহীত

বেশ ক’দিন ধরেই অসুস্থ ছিলেন। শেষ পর্যন্ত এলো খারাপ খবরটাই। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন।

আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গোবিন্দ চৌধুরী মারা গেছেন বলে ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি।

আরও পড়ুন: স্থায়ী সনদ ছাড়াই চলছে নর্থ সাউথ-ব্র্যাকসহ ৪৬ বিশ্ববিদ্যালয়

তিনি লিখেছেন- অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি,আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭:৫০ মিনিটে ইহ জগতের মায়া ত্যাগ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি।

অসুস্থ হয়ে চঞ্চলের বাবা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ২৩ ডিসেম্বর চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছিলেন- আমার বাবা আইসিইউ এর শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬
ব্রাজিলের কাছে হারলেও নকআউটে যেতে পারে স্কটল্যান্ড, মিলতে হ…
  • ২৩ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড 
  • ২৩ জুন ২০২৬
মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬