মেট্রোরেল নিয়ে সংসদ সদস্য মমতাজের গান

২৭ ডিসেম্বর ২০২২, ১১:০৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
মমতাজ

মমতাজ © ফাইল ফটো

অবশেষে মেট্রোরেল উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বুধবার। মেট্রোরেল নিয়ে থিম সং গাইলেন তারকা কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। 

'বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বপ্নের মেট্রোরেলের শুভযাত্রা/ শেখ হাসিনার সফলতায় বাংলাদেশে আজ অনন্য উচ্চতা।'এ রকম কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। সম্প্রতি এর রেকর্ডিং শেষ হয়েছে। আগামী মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি শুনতে পাবেন শ্রোতারা।

গানটি প্রসঙ্গে মমতাজ বলেন, বাংলাদেশের বুকে মেট্রোরেল চলবে-এটি ভেবে আনন্দ লাগছে। নতুন এক অধ্যায়ে আমরা পা রাখছি। মেট্রোরেল নিয়ে থিম সং গাওয়ার মাধ্যমে ইতিহাসের অংশ হতে যাচ্ছি। গানের কথা অসাধারণ। গানে গানে মেট্রোরেল ও উন্নয়নের জয়গান গেয়েছি। আশা করছি,এটি শ্রোতারা উপভোগ করবেন।

গানটি এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার কারিগরি সহযোগিতায় এটি নির্মিত হয়েছে। 

আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন এই গায়িকা।  এছাড়াও নিয়মিত সিনেমার গানেও নিয়মিত কণ্ঠ দিচ্ছেন তিনি। 

মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬
ব্রাজিলের কাছে হারলেও নকআউটে যেতে পারে স্কটল্যান্ড, মিলতে হ…
  • ২৩ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড 
  • ২৩ জুন ২০২৬
মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬