জাফর ইকবালের লেখা প্রথম সিনেমার গানের প্রকাশ

২৬ ডিসেম্বর ২০২২, ১০:৪১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
সিয়াম আহমেদ ও পরীমনি সিনেমাটিতে অভিনয় করেছেন

সিয়াম আহমেদ ও পরীমনি সিনেমাটিতে অভিনয় করেছেন © সংগৃহীত

আজ সোমবার সন্ধ্যায় শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা প্রথম সিনেমার গান 'আয় আয় সব তাড়াতাড়ি' প্রকাশ পেয়েছে। ইমন চৌধুরীর সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও জয়ীতা দত্ত।

'অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন' সিনেমার এই গানের দৃশ্যে একঝাঁক শিশু অংশ নিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে এটি।

সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, স্যারকে আমি একটি গান লিখে দেওয়ার জন্য অনুরোধ করি। স্যার আমার কথা শুনেই হেসে বলেন, আমি কখনো গান লিখিনি। তবে তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি। অবশেষে স্যারের লেখা সেই গানটি আজ প্রকাশ পেল। আশা করি গানটা সবার ভালো লাগবে।

সিয়াম আহমেদ ও পরীমনি ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকারসহ ২০ জন শিশুশিল্পী।

'অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন' সিনেমাটি ২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি অনুদান পায়। অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা 'রাতুলের রাত রাতুলের দিন' উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।

ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিনের পদত্যাগ
  • ২৩ এপ্রিল ২০২৬
আইইএলটিএস পরীক্ষা দিতে এসেছিলেন ঢাকায়, হোটেলে মিলল তরুণীর ম…
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, আবেদন শেষ ২ মে
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষক সংকটে ধুঁকছে বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহ…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে আইনি নোটিশ
  • ২৩ এপ্রিল ২০২৬