‘লগে আছি ডটকম’র এমডি গ্রেপ্তার!

২৮ নভেম্বর ২০২২, ০৬:৫৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
এমডি বাচ্চু গ্রেফতার

এমডি বাচ্চু গ্রেফতার © সংগৃহীত

তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটকের প্রতিটি চরিত্র দর্শকমহলে বেশ পরিচিত। তাদের নিয়ে ‘ব্যাচেলরস ঈদ’, ‘ব্যাচেলর কোরবানি’ বানিয়েও বেশ ভালো সাড়া পেয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

এদিকে চলমান বিশ্বকাপে ফুটবল প্রেমীদের উন্মাদনার মধ্যেই গত ২১ নভেম্বর রাতে প্রকাশ্যে এসেছে ‘ব্যাচেলরস ফুটবল’। নাটকটি প্রকাশের মাত্র তিন ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ হয়েছে, যা অমির নিজের রেকর্ডই ভেঙে দিয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) ইউটিউবে ধারাবাহিকটির নতুন পর্ব উন্মুক্ত হবে। এই পর্বে ‘লগে আছি ডটকম’র এমডি মুসাফির সৈয়দ বাচ্চু গ্রেপ্তার হন। এদিকে বিকেলে সোশ্যাল মিডিয়ায় ওই দৃশ্যটি প্রকাশ করে দর্শকদের টুইস্ট দেন অমি।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, এই নাটকে এলাকার সবার প্রিয় বড় ভাই বাচ্চু ‘লগে আছি ডটকম’ থেকে কোটি কোটি টাকার অর্ডার নেয়। কিন্তু ঠিকঠাক ডেলিভারি না দেওয়ায় পাবলিক তার বিরুদ্ধে মামলা করে। যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ‘লগে আছি ডটকম’-এ শুভ ও হাবু অনেক টাকা বিনিয়োগ করে। তবে দিনশেষে তারা বিরাট ধরা খায়। শেষ পর্যন্ত কি ঘটে, সেটি জানতে হলে নাটকটি দেখতে হবে।

ট্যাগ: বিনোদন
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close