আর্জেন্টাইন সমর্থককে ‘ধুয়ে’ দিলেন সিয়াম (ভিডিও)

০৮ নভেম্বর ২০২২, ১২:০৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
আর্জেন্টিনা সমর্থক সাফাকে ‘ধুয়ে’ দিলেন ব্রাজিল সমর্থক সিয়াম

আর্জেন্টিনা সমর্থক সাফাকে ‘ধুয়ে’ দিলেন ব্রাজিল সমর্থক সিয়াম © সংগৃহীত

আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, সমর্থকরাও ঠিক ততটাই প্রিয় দলের খেলা উপভোগ করতে মুখিয়ে আছেন। সবার মধ্যে কাজ করছে বিশেষ উন্মাদনা। পিছিয়ে নেই আমাদের দেশের শোবিজ তারকারাও। তবে বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল সমর্থকদের এগিয়ে রাখলেন হালের ক্রেজ সিয়াম আহমেদ।  ব্রাজিল সমর্থকদের পক্ষে আর্জেন্টিনা সাপোর্টার সাফা কবিরকে ধুয়ে দিলেন সিয়াম আহমেদ।

সোমবার (৭ নভেম্বর) নিজের ফেসবুকে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সেখানে দেখা যায়, চারপাশে শুটিংয়ের লাইট, সেট- সিয়ামের গায়ে ব্রাজিলের জার্সি। ভিডিওতে সিয়াম বলেন, ‘ওয়ার্ল্ডকাপ চলে আসছে। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে অনেক কথা শুনছি। ব্রাজিল সাপোর্টারদের আপনারা অনেক অপমান করেছেন। আজ দেখবেন, ব্রাজিল সাপোর্টার কীভাবে আর্জেন্টিনা সাপোর্টারকে ধুয়ে দেয়। আমাকে অনুসরণ করেন (ফলো মি)।’

সিয়াম এগিয়ে যেতে থাকেন একটি রুমের দিকে। তাকে অনুসরণ করে ক্যামেরা। তিনি পাশের একটি রুমের ভেতরে প্রবেশ করেন। সেই রুমে একটি আয়নার সামনে চেয়ারে বসে ফোন ব্যবহার করছেন অভিনেত্রী সাফা কবির। এই অভিনেত্রীর গায়েও জার্সি, তবে সেটা আর্জেন্টিনার।  সিয়াম সাফা কবিরের কাছে চলে যান। কোনো কথা না বলে সাফার হাত ধরে টানতে থাকেন। এই সময় সাফা কবির হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। ব্যর্থ হয়ে সাফা বলতে থাকেন, ‘আরে কি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ?’

আরও পড়ুন: ঢাকায় আসার অনুমতি পেলেন নোরা ফাতেহি

সিয়াম আর্জেন্টিনার জার্সি গায়ে দেওয়া সাফাকে টানতে টানতে বেসিনের সামনে নিয়ে যান। এবার সিয়াম পানির কল চালু করে সাফার হাত ধুয়ে দিতে থাকেন। সাফা বলেন, ‘আমার হাত ধুয়ে দিচ্ছে কেন?’ হাত ধোয়ানো শেষ হলে সাফা সিয়ামকে বলতে থাকেন, ‘হোয়াটস রং উইথ ইউ।’

কোনো কথা নেই সিয়ামের মুখে। সবশেষে সিয়াম বলেন, ‘দেখছেন, কীভাবে আর্জেন্টিনার সমর্থকদের ধুয়ে দিলাম?’ সাফা কবির কিছু বুঝে উঠার আগেই সিয়াম রুম থেকে হয়ে চলে যান।   

নেটিজেনরা বুঝতেই পারছেন, সম্পূর্ণ মজার ছলে ভিডিওটি বানিয়েছেন সিয়াম। অনেক মানুষ ভিডিওটি দেখেছেন। পাশাপাশি হাজার হাজার প্রতিক্রিয়ার সঙ্গে নানান মন্তব্যে ভরে গেছে।

 

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬