ঈদে দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা

২৮ মে ২০২৬, ০৯:১৯ PM
ঈদের সিনেমা

ঈদের সিনেমা © সংগৃহীত

ঈদুল আজহাকে ঘিরে আবারও জমে উঠছে ঢাকাই চলচ্চিত্রের বাজার। এবারের ঈদে মোট ৯টি সিনেমা একসঙ্গে মুক্তি পাচ্ছে, যা সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের আগ্রহ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী, এবারের ঈদে মুক্তি পাচ্ছে ‘রকস্টার’, ‘মাসুদ রানা’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’। সব মিলিয়ে প্রায় ১৫০টি প্রেক্ষাগৃহে সিনেমাগুলো প্রদর্শিত হবে।

সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি ভবিষ্যতে প্রযোজকদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।’

মুক্তির তালিকায় সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটির গান, টিজার, পোস্টার ও অ্যানিমেশন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়া এই সিনেমা প্রায় ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

আরেকটি বড় আকর্ষণ সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এই স্পাই থ্রিলারে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরী ও সৈয়দা তিথি অমনি। এর পোস্টার, গান ও ট্রেলার আগেই প্রকাশ পেয়েছে।

‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন এবার নিয়ে আসছেন নতুন সিনেমা ‘রইদ’, যেখানে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েতসহ অনেকে।

ঈদের আরেকটি আলোচিত সিনেমা ‘মালিক’, যেখানে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত এই ছবির ট্রেলার ও গানও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’ পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল, এতে অভিনয় করেছেন নাবিলা ও খায়রুল বাসার।

এছাড়া ঈদের তালিকায় রয়েছে ‘পিনিক’, ‘তছনছ’ এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক গল্প নিয়ে নির্মিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’। এসব ছবিতে শবনম বুবলী, আদর আজাদ, মুন্না খান, ববি হক, ডি এ তায়েব ও মাহিয়া মাহিসহ আরও অনেক অভিনয়শিল্পী কাজ করেছেন।

উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃত অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9