রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস

২৩ জুন ২০২৬, ০২:১৭ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। এক আসরে দলের প্রথম পাঁচটি গোলই একজন খেলোয়াড়ের করা—এমন বিরল তালিকায় এখন আছেন শুধু মেসি এবং রাশিয়ার ওলেগ সালেঙ্কো।

এ ছাড়া জাতীয় দলের হয়ে বিশ্বকাপে টানা সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক (২০২২–২০২৬)। আগে এই তালিকায় ছিলেন ব্রাজিলের ইউসেবিও (১৯৬৬), ইতালির পাওলো রসি (১৯৮২), সালেঙ্কো এবং ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া—যাদের সবাই নির্দিষ্ট সময়জুড়ে টানা গোল করেছিলেন।

আরেকটি অনন্য কীর্তিও এখন মেসির দখলে। বিশ্বকাপে ১০টি আলাদা ম্যাচে প্রথম গোলের কীর্তি মেসির, এই টুর্নামেন্টের ইতিহাসে এমনটি আর কেউই করতে পারেননি। ব্রাজিলের রোনালদো নাজারিও, ইতালির ক্রিস্টিয়ান ভিয়েরি ও স্পেনের ডেভিড ভিয়া ৬টি আলাদা ম্যাচে প্রথম গোল করেছেন।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬