তুমি ছাড়া আমার জীবনে এখন ঈদ আসে না: আরিফিন শুভ

২৮ মে ২০২৬, ০৮:০৬ PM
মায়ের কবর জিয়ারত শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন আরিফিন শুভ

মায়ের কবর জিয়ারত শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন আরিফিন শুভ © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দিনে প্রয়াত মাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। মায়ের কবর জিয়ারত শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন তিনি।

আজ (২৮ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন শুভ। ছবিতে দেখা যায়, মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নিয়েছেন এই অভিনেতা।

ছবির ক্যাপশনে মাকে উদ্দেশ করে শুভ লেখেন, ‘ঈদ মোবারক মা। তুমি ছাড়া আমার জীবনে এখন আর যে ঈদ আসে না, তুমি বুঝতে পারো? এই যে তোমার সঙ্গে এত কথা বলি, তুমি শুনতে পাও উপর থেকে? সবাইকে ঈদ মোবারক।’

শুভর এই আবেগঘন পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীরাও মন্তব্যে তার প্রতি ভালোবাসা ও সমবেদনা জানিয়েছেন। অনেকেই অভিনেতার মায়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জানুয়ারি মা খাইরুন নেছাকে হারান আরিফিন শুভ। দীর্ঘদিন ধরে তিনি ছেলের সঙ্গেই ঢাকায় বসবাস করছিলেন। জানা গেছে, ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন শুভর মা।

এদিকে আজ ঈদের দিনই মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘মালিক’। অ্যাকশনধর্মী এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি দেশের ৩২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরের ভারতীয় উপকূলে জাহাজ ডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বছর পর ফিরেই ইউনাইটেডকে হারাল হাল সিটি
  • ২৩ আগস্ট ২০২৬
পিক্সেল ১১ সিরিজে থাকছে যেসব চমক
  • ২৩ আগস্ট ২০২৬
আবারও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যেসব মন্ত্রণালয়
  • ২৩ আগস্ট ২০২৬
স্ত্রীর আর্তনাদ লুকাতে ছাড়া হয় উচ্চশব্দের গান—শরীরে গরম কাস…
  • ২৩ আগস্ট ২০২৬