‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি

২৩ জুন ২০২৬, ০২:৫০ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

অস্ট্রিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে বিশ্বকাপের 'রাউন্ড অফ ৩২' নিশ্চিত করার পর আর্জেন্টিনা শিবিরে এখন স্বস্তির বাতাস। ম্যাচ শেষে গণমাধ্যম ‘টেলিমুন্ডো’র মুখোমুখি হয়ে নিজের অনুভূতি ও দলের পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলেছেন অধিনায়ক লিওনেল মেসি। 

জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এলএমটেন বলেন, “এই জয়ে আমরা সত্যিই অনেক আনন্দিত। আজকের জয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা অনেক কঠোর পরিশ্রমের পর অর্জিত হয়েছে।”

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি যে মোটেও সহজ ছিল না, তা অকপটে স্বীকার করেছেন অধিনায়ক। তিনি বলেন, “ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সমানে-সমান ছিল। তবে শেষ পর্যন্ত আমরা আমাদের কাজটা সফলভাবে শেষ করতে পেরেছি। নক-আউট পর্বের কোয়ালিফিকেশন নিশ্চিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

গ্রুপ পর্বের বাধা টপকে যাওয়ার এই স্বস্তি সামনের ম্যাচগুলোতে দলকে আরও আত্মবিশ্বাসী করবে বলে বিশ্বাস করেন এই মহাতারকা। মেসি আশা প্রকাশ করে বলেন, ‘আমরা এরই মধ্যে মানুষকে অনেক আনন্দ উপহার দিয়েছি। তবে আমরা তাদের আরও আনন্দ দেওয়ার চেষ্টা করব।’

উল্লেখ্য, টানা দুই ম্যাচে ৫ গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই অধিনায়কের চোখ এখন নক-আউটের মূল মঞ্চে, যেখানে প্রতিটি ভুলই হতে পারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কারণ। তবে প্রাথমিক লক্ষ্য পূরণ হওয়ায় আপাতত স্বস্তিতে আর্জেন্টিনা শিবির।

শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৩ আগস্ট ২০২৬
  • ১৩ আগস্ট ২০২৬
বাঁচানো গেল না পেট জোড়া লাগা সেই দুই জমজ শিশুকে
  • ১৩ আগস্ট ২০২৬
শরীরে ডায়াবেটিস, খাবারের পরের ১০ মিনিট ভুলেও এই কাজটি বাদ দ…
  • ১৩ আগস্ট ২০২৬
গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬
দুই বছরে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব সচিব কমিটির, কয় ধাপে…
  • ১৩ আগস্ট ২০২৬