নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫

২৩ জুন ২০২৬, ০১:৪৪ AM
গ্রেপ্তার ৫ নেতা

গ্রেপ্তার ৫ নেতা © টিডিসি ফটো

যশোরে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক ব্যক্তিরা হলেন— যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও শেখহাটি দক্ষিণপাড়ার বাসিন্দা রফিকুল আলমের ছেলে কায়েস আহম্মেদ রিমু, শংকরপুর আশ্রম রোড এলাকার যুবলীগ নেতা কামাল হোসেন তুহিনের ছেলে রোবায়েত হোসেন রোহান, শংকরপুর পশু হাসপাতাল এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম, পুলিশ লাইন এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আরিফুল ইসলাম এবং খড়কি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া।

মামলার তদন্ত কর্মকর্তা ও যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনুপ কুমার মণ্ডল জানান, মাগুরা-যশোর রুটে চলাচলকারী ‘রাহিন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস ২০২৫ সালের ১২ নভেম্বর রাতে যশোর শহরের উপশহর ঈদগাহ রোড এলাকায় পার্কিং করা ছিল। পরদিন ভোরে দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করলে কয়েকটি আসন, ইঞ্জিন বক্স এবং ভেতরের বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার ভোরে যশোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা অনুপ কুমার মণ্ডল আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

ট্যাগ: যশোর
বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নদীভাঙনের ঝুঁকিতে প্রাথমিক বিদ্যালয়, অনিশ্চয়তায় ১০৫ শিক্ষার…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
হুতিদের ওপর হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9