একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আর নেই

১৭ অক্টোবর ২০২২, ০৩:৩২ PM
মাসুম আজিজ

মাসুম আজিজ © সংগৃহীত

টেলিভিশন ও অভিনয় জগতের জনপ্রিয় অভিনেতা, একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে অভিনেতা উৎস জামা।

আরও পড়ুন: টিএসসিতে শিক্ষার্থী-বহিরাগতদের ভীড়ে দেখা মেলে না শিক্ষকদের।

উৎস বলেন, ‘বাবা মারা গেছেন।’ তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 

এর আগে গত সপ্তাহে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউতে লাইফসাপোর্টে রাখা হয় তাকে।

মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবেও বেশ পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

ট্যাগ: মৃত্যু
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা আলিয়া …
  • ১১ নভেম্বর ২০২৬
চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, আশ্রয়…
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
  • ১১ নভেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফের…
  • ১১ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, চালক পলাতক
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950