দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ AM
ঢাকা আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) শাখা ছাত্রদল।

ঢাকা আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) শাখা ছাত্রদল। © টিডিসি ছবি

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১০ই নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হলের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের চারপাশ প্রদক্ষিণ করে বকশীবাজার মোড় পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলটি।

বিক্ষোভ মিছিলে ‘লীগ ধর, জেলে ভর’; ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’; ‘কিসের আবার ডিসেম্বর’ লীগ ধরে জেলে ভর; এসব স্লোগান দিতে থাকেন তারা।

এ সময় ছাত্রনেতারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। সাধারণ ছাত্রসমাজ ও দেশের জনগণ তাদের এই অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেবে না। অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ঢাকা আলিয়া মাদরাসা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহ ও ছাত্রনেতা  রুবেল হোসেন মমিন এবং ছাত্রদল নেতা মুজাহিদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাস থেকে পড়ে গিয়ে পবিপ্রবি ছাত্রী আহত, মেডিকেলে ভর্তি
  • ১১ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্ট…
  • ১১ নভেম্বর ২০২৬
ইবির বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় থানায় জিডি
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে রাবি ও জবির জরুরি বৈঠক আজ
  • ১১ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950