পূজা চেরিকে ‘পঁচা শামুকে পা না কাটার’ পরামর্শ দিলেন প্রযোজক

০১ অক্টোবর ২০২২, ১১:৪৩ AM
প্রযাজক ইকবাল ও পূজা চেরি

প্রযাজক ইকবাল ও পূজা চেরি © ফাইল ছবি

সম্প্রতি শাকিব-বুবলীর সন্তান প্রকাশ্যে নিয়ে আসার ঘটনায় সরব মিডিয়া প্রাঙ্গণ। এরই মাঝে গুঞ্জন উঠেছে শাকিব খান ও পূজা চেরির সম্পর্ক নিয়ে। গত বছর সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেছিলেন পূজা। এই সিনেমার শুটিংয়ের সময় শাকিব-পূজার সখ্য তৈরি হয়। এরপরই ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন। যুক্তরাষ্ট্রেও তারা পাড়ি জমাচ্ছেন বলে জানা গেছে। শুধু তা-ই নয়, শাকিব কয়েকজন প্রযোজককে, সিনেমায় তার বিপরীতে পূজাকে নেওয়ার অনুরোধ করেছিলেন।

এবার শাকিব-পূজার সম্পর্কের ইঙ্গিত দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আলোচিত ‘বীর’ সিনেমার প্রযোজক মোহাম্মদ ইকবাল। এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পূজা অনেক ছোট জায়গা থেকে আজ এই অবস্থায় পৌঁছেছে। এক সময় ওদের অনেক অভাব ছিল। আজ আল্লাহর রহমতে ওদের অবস্থার পরিবর্তন হয়েছে আমি ওকে বলতে চাই ‘পঁচা শামুকে পা কেট না।’ তুমি উপরে উঠছ আরো উপরে ওঠ দোয়া করি। এইসব বিষয়ে না জড়ানোই তোমার জন্য ভালো। কষ্টের দিনগুলোর কথা মনে করো।’

শোনা যাচ্ছে, সম্প্রতি পূজা এক প্রযোজকের যোগসাজশে আমেরিকার ভিসা পেয়েছেন। সেখানে শাকিব খানের পরিকল্পনানুযায়ী সিনেমার শুটিং ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন এই অভিনেত্রী। আগামী অক্টোবরে আমেরিকায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন শাকিব। সেখানে হয়তো দেখা যেতে পারে পূজাকে। বুবলীর এক ঘনিষ্ঠজন এ প্রতিবেদককে জানিয়েছে, প্রায় রাতেই পূজাকে নিয়ে লং ড্রাইভে যান শাকিব। একসঙ্গে নামিদামি হোটেলে ডিনারও করেন তারা দুজন। বিষয়টি জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে পূজাকে পাওয়া যায়নি।

পূজার সঙ্গে প্রেমের একটা গভীর সম্পর্ক আছে। এখন কার প্রেমে আছেন এমন প্রশ্নের জবাবে বলেন, আমি তো সবসময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি। প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন। কিন্তু হঠাৎ আমার মনে হয়েছে, প্রেম আসলে কাজের কিছুটা হলেও ক্ষতি করে। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রথমে কাজ তারপর অন্যকিছু। তাই কারও সঙ্গেই প্রেম নেই এখন।

ট্যাগ: সিনেমা
মতপ্রকাশের জেরে ১০ মাসে ১১১ জনের বিরুদ্ধে ব্যবস্থা, গ্রেপ্ত…
  • ১৮ নভেম্বর ২০২৬
বিএমইউতে জরায়ুমুখ, জরায়ু ও ডিম্বাশয়ের ক্যান্সার প্রতিরোধে আ…
  • ১৮ নভেম্বর ২০২৬
জাবি, রাবি, জবি, চবিসহ ৮ বিশ্ববিদ্যালয়ে চান্স, গণিতকেই বেছে…
  • ১৮ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নামের ব্যান…
  • ১৮ নভেম্বর ২০২৬
হিসাবে ভুল, শিক্ষকদের পে-স্কেলে বেতন নিয়ে ফের অর্থ বিভাগে চ…
  • ১৮ নভেম্বর ২০২৬
ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ পরিদর্শন করলেন আইএইএর জ্যেষ্ঠ কর্…
  • ১৮ নভেম্বর ২০২৬