ফের বাবা হচ্ছেন মার্ক জাকারবার্গ

২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৬ AM
মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান

মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান © সংগৃহীত

বাবা-মা হচ্ছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। এ দম্পতির ম্যাক্স ও আগস্ট নামে আগেই দুই সন্তান রয়েছে। এর মধ্যে ফের বাবা হওয়ার সুখবর দিলেন বিশ্বের এই অন্যতম ধনী।

বুধবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ সুখবর জানান জাকারবার্গ।

স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে জাকারবার্গ লিখেন, অনেক ভালোবাসা। আমি জানাতে পেরে আনন্দিত যে ম্যাক্স ও আগস্ট আগামী বছর নতুন বোন পেতে যাচ্ছে।

তাদের প্রথম সন্তান ম্যাক্স জন্মগ্রহণ করে ২০১৫ সালে। ম্যাক্সের জন্মের সময় জাকারবার্গ তাদের সম্পদের অধিকাংশ দাতব্যকাজে ব্যয় করার ঘোষণা দেন।

আরও পড়ুন: ‘অপারেশন সুন্দরবন’ দেখে আইফোন জেতার সুযোগ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে পরিচয় হয় জাকারবার্গের। পরিচয় থেকে প্রণয়। এর এক বছর পর ২০০৪ সালে এই বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে ফেসবুকের সূচনা করেন তিনি

ইন্টারনেটে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। গোটা বিশ্বে তার পরিচিতি তুঙ্গে। দীর্ঘ ৯ বছর প্রেমের পর ২০১২ সালে ১৯ মে কলেজ জীবনের প্রেমিকা প্রিসিলা চ্যানকে বিয়ে করেন তিনি।

ট্যাগ: সাহিত্য
বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আলভারেজের
  • ২৩ জুন ২০২৬
‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬