বাংলার মুখ থেকে হাসান পাচ্ছেন পুলক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরষ্কার

২১ সেপ্টেম্বর ২০২২, ০৫:২০ PM
হাসান মাহমুদ

হাসান মাহমুদ © ফাইল ছবি

কলকাতা, বিরাটি ও ডায়মন্ড হারবারে ৫ দিনের সাংস্কৃতিক সফরে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার ফ্লাইটে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা যাচ্ছেন হাসান মাহমুদ।

কলকাতার গড়িয়ায়, ডামন্ডহারবার বাংলার মুখে দমদম এর বিরাটিতে গান করবেন হাসান। বাংলার মুখ থেকে হাসান পাচ্ছেন প্রথিতযশা ভারতীয় বাঙালী সুরকার ও প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরষ্কার।

তাছাড়া বিরাটিতে হিমাংশু কীর্ত্তনীয়া সম্পাদিত “ডাক” পত্রিকার মোড়ক উন্মোচনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাসান মাহমুদ। একই অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করবেন। গড়িয়ায় কবি অভিজিৎ পাল চৌধুরী আয়োজিত অনুষ্ঠানে পড়বেন স্বরচিত কবিতা ও পরিবেশন করবেন গান।

এখানে হাসান মাহমুদ সম্পাদিত সময় পূর্বাপর পত্রিকা নিয়ে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

ফিলাডেলফিয়ায় বজ্রঝড়: ফ্রান্স-ইরাকের ম্যাচ বিপাকে
  • ২৩ জুন ২০২৬
ক্লোসাকে ছুঁলেন এমবাপ্পে
  • ২৩ জুন ২০২৬
রোমেরোর ইনজুরি কতটা গুরুতর?
  • ২৩ জুন ২০২৬
মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা
  • ২৩ জুন ২০২৬
বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আলভারেজের
  • ২৩ জুন ২০২৬
‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬