বাংলার মুখ থেকে হাসান পাচ্ছেন পুলক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরষ্কার

২১ সেপ্টেম্বর ২০২২, ০৫:২০ PM
হাসান মাহমুদ

হাসান মাহমুদ © ফাইল ছবি

কলকাতা, বিরাটি ও ডায়মন্ড হারবারে ৫ দিনের সাংস্কৃতিক সফরে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার ফ্লাইটে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা যাচ্ছেন হাসান মাহমুদ।

কলকাতার গড়িয়ায়, ডামন্ডহারবার বাংলার মুখে দমদম এর বিরাটিতে গান করবেন হাসান। বাংলার মুখ থেকে হাসান পাচ্ছেন প্রথিতযশা ভারতীয় বাঙালী সুরকার ও প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরষ্কার।

তাছাড়া বিরাটিতে হিমাংশু কীর্ত্তনীয়া সম্পাদিত “ডাক” পত্রিকার মোড়ক উন্মোচনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাসান মাহমুদ। একই অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করবেন। গড়িয়ায় কবি অভিজিৎ পাল চৌধুরী আয়োজিত অনুষ্ঠানে পড়বেন স্বরচিত কবিতা ও পরিবেশন করবেন গান।

এখানে হাসান মাহমুদ সম্পাদিত সময় পূর্বাপর পত্রিকা নিয়ে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

মতপ্রকাশের জেরে ১০ মাসে ১১১ জনের বিরুদ্ধে ব্যবস্থা, গ্রেপ্ত…
  • ১৮ নভেম্বর ২০২৬
বিএমইউতে জরায়ুমুখ, জরায়ু ও ডিম্বাশয়ের ক্যান্সার প্রতিরোধে আ…
  • ১৮ নভেম্বর ২০২৬
জাবি, রাবি, জবি, চবিসহ ৮ বিশ্ববিদ্যালয়ে চান্স, গণিতকেই বেছে…
  • ১৮ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নামের ব্যান…
  • ১৮ নভেম্বর ২০২৬
হিসাবে ভুল, শিক্ষকদের পে-স্কেলে বেতন নিয়ে ফের অর্থ বিভাগে চ…
  • ১৮ নভেম্বর ২০২৬
ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ পরিদর্শন করলেন আইএইএর জ্যেষ্ঠ কর্…
  • ১৮ নভেম্বর ২০২৬