শেষবারের মত রাবিপ্রবিতে প্রথম ভিসি অধ্যাপক প্রদানেন্দু

১৮ আগস্ট ২০২২, ০৮:০৯ PM
শেষবারের মত রাবিপ্রবিতে নেওয়া হচ্ছে অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমাকে

শেষবারের মত রাবিপ্রবিতে নেওয়া হচ্ছে অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমাকে © টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমার মরদেহ শেষবারের মত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে অধ্যাপক ড. প্রদানেন্দুর মরদেহ নিয়ে আসা হলে ক্যাম্পাসের শোকের ছায়া নেমে আসে। পরে ক্যাম্পাসে অধ্যাপক প্রদানেন্দুর বিদেহী আত্মার পারলৌকিক সদ্গতি ও মঙ্গল কামনা করা হয়।

বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার পর দুই মেয়াদে ভিসির দ্বায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেছিলেন অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। কিছুদিনের ব্যবধানে আবারও আসলেন সেই চিরচেনা ক্যাম্পাসে। শুধু ব্যতিক্রম এই এবার আর পায়ে হেঁটে ক্যাম্পাসে প্রবেশ নয় বরং লাশবাহী গাড়িতে করে।

এর আগে, গত বুধবার (১৭ আগস্ট) রাবিপ্রবি প্রথম উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের দায়িত্বরত সদস্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

এদিন শেষবারের তার মরদেহ ক্যাম্পাসে নিয়ে আসা হলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, রাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ গুণিজনেরা উপস্থিত ছিলেন।

প্রদানেন্দু বিকাশ চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ছিলেন। পরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৮ ও ২০১৮-২১ দুই মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হন।

মোবাইল অ্যাপ তৈরি করে গড়তে পারেন সফল ক্যারিয়ার, প্রয়োজন যেস…
  • ২৭ জুলাই ২০২৬
বাঁচানো গেল না ছাত্রদলের সাবেক নেতা রুবেলকে
  • ২৭ জুলাই ২০২৬
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ন গ্রুপ
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষা ক্যাডারের বদলিতে আসছে বড় পরিবর্তন, ক্ষমতা পাচ্ছে মাউ…
  • ২৭ জুলাই ২০২৬
ভিসা স্থগিত চার দেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ৯ বিশ…
  • ২৭ জুলাই ২০২৬
বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের আফ্রিকায় পাঠানোর পরিকল্পনায় ইউরো…
  • ২৭ জুলাই ২০২৬