পাবিপ্রবির ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১১ আগস্ট ২০২২, ১২:২৩ AM
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৮ আগস্ট) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খানের সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে শুরুতেই উপাচার্য, উপ-উপাচার্য শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন স্মরণ করেন। দেশ ও জাতি বঙ্গমাতার অবদান সারাজীবন স্মরণ করবেন বলে উল্লেখ করেন উপাচার্য। 

আরও পড়ুন : বিলবোর্ড ভেঙে পড়ে গুরুতর আহত জবি ছাত্রী

এরপর উপাচার্য ও উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কর্মকাণ্ডসহ সার্বিক অগ্রগতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ সামগ্রিক উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনার কথা অবহিত করেন।

বিশ্ববিদ্যালয়ের  চলমান অগ্রগতি অবগত হয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত হন ও সন্তোষ প্রকাশ করেন এবং আগামীদিনে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।

মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
close