কুয়েটে রেজিস্ট্রার পদে যোগ দিলেন আনিছুর রহমান

১৭ জুলাই ২০২২, ১০:৪৩ PM
প্রকৌশলী আনিছুর রহমান

প্রকৌশলী আনিছুর রহমান © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রেজিস্ট্রার হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা। রোববার (১৭ জুলাই) তিনি রেজিস্ট্রার পদে যোগ দেন বলে জানিয়েছেন কুয়েটের পাবলিক রিলেশনস অফিসার মো. রবিউল ইসলাম।

প্রকৌশলী মো. আনিছুর রহমান গত ৫ মার্চ ২০২১ থেকে ১৬ জুলাই ২০২২ পর্যন্ত কুয়েটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে বিআইটি কাউন্সিলের উপ-প্রকল্প পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন।

পরে বিআইটিসমূহ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলে তিনি গত ১ সেপ্টেম্বর ২০০৩ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনে উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি কুয়েটে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর কার্যালয়ে গত ১ জুলাই ২০০৭ থেকে ২৪ মে ২০১৭ পর্যন্ত উপ-পরিচালক ও ২৫ মে ২০১৭ থেকে ৪ মার্চ ২০২১ পর্যন্ত অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।  

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬