দরিদ্র পরিবারের সন্তান ছিলেন কুয়েট ছাত্র অন্তু

০৪ এপ্রিল ২০২২, ০৭:১১ PM
অন্তু রায়

অন্তু রায় © টিডিসি ফটো

অন্তু রায় নামে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক ছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (০৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অন্তু দরিদ্র পরিবারের সন্তান ছিলেন বলে জানিয়েছে ডুমুরিয়া থানা পুলিশ।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি অন্তু রায়ের পরিবার খুবই দরিদ্র। সে মা-বাবা কাছে পড়ালেখার খরচের জন্য কিছু টাকা চেয়েছিল। কিন্তু তার বাবা-মা তাকে টাকা দিতে পারেনি। এ কারণে সে আত্মহত্যা করতে পারে। আমরা কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।

আরও পড়ুন: পড়াশোনার খরচ না পেয়ে কুয়েট ছাত্রের আত্মহত্যা, ধারণা পুলিশের

২১ বছরের মৃত অন্তু ডমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের দেবব্রত রায়ের ছেলে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ওবায়দুর রহমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই ছাত্রের মা-বাবা জমিতে কাজ করতে গিয়েছিলেন। ১০টার দিকে তার বোন স্কুলে যায়। তখন অন্তু বাড়িতে একা ছিলেন। দুপুর ১২টার দিকে তার চাচা তাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল হাসীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা অন্তুর পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা আর্থিকভাবে খুবই দরিদ্র। তাদের শান্তনা দেয়ায় ভাষা নেই। আমরা সেখানে আসেপাশের মানুষের কাছেও আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চেষ্টা করেছি; তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে এটা জানা যায়নি।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬